অনারের ফিটনেস ব্যান্ড বাজারে

১০ আগষ্ট, ২০১৯ ১১:১০  
ভারতে উন্মোচন হলো অনার ব্যান্ড ৫। নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে একটি কালার ডিসপ্লে। এর সাথেই থাকছে ৫ এটিএম ওয়াটার রেসিস্ট্যান্ট, দশটি স্পোর্টস মোড, সাঁতার কাটার সময় স্ট্রোক ডিটেকশান, একাধিক ওয়াচ ফেস আর হার্ট রেট মনিটর। শুধুমাত্র ফ্লিকার থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। গত মাসে দুটি ভেরিয়েন্টে চীনে উন্মোচন হয়েছিল অনার ব্যান্ড ৫। ফিটনেস ব্যান্ডটির এর দাম ৩ হাজার টাকার মত। তিনটি রঙে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। ফিটনেস ব্যান্ডে থাকবে একটি ০.৯৫ ইঞ্চি ওএলইডি কালার টাচস্ক্রিন ডিসপ্লে। এক চার্জে ১৪ দিন চলবে এই ফিটনেস ব্যান্ড। থাকছে হার্ট রেট মনিটর আর স্লিপ মনিটর। সাইক্লিং, সুইমিং এর মতো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে এই ফিটনেস ব্যান্ড। ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফিটনেস ব্যান্ড।